1901 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَكَعَ قَالَ: «اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، أَنْتَ رَبِّي، خَشَعَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي، وَعَصَبِي، وَمَا اسْتَقَلَّتْ بِهِ قَدَمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ». [5: 12]
رقم طبعة با وزير = (1898)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (738): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما غير أحمد بن إبراهيم الدورقي، فإنه من رجال مسلم، حجاج: هو ابن محمد الأعور.
আলী বিন আবি তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকূ‘ করতেন, তখন বলতেন, اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ أَنْتَ رَبِّي خَشَعَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي وَمَا اسْتَقَلَّتْ بِهِ قدمي لله رب العالمين (হে আল্লাহ, আমি আপনার জন্যই রুকু‘ করেছি, আপনার প্রতিই ঈমান আনয়ন করেছি, আপনার প্রতি আত্নসমর্পন করেছি, আপনি আমার প্রভু, জগতসমূহের প্রভু আল্লাহর জন্য বিনীত হয়েছে আমার শ্রবণশক্তি, দর্শনশক্তি, আমার মগজ (মেধা), আমার হাড়, আমার স্নায়ু এবং আমার দুই পা যা বহন করে অর্থাৎ আমার পুরো শরীর সত্তা)।”[1]







[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৩৮)

সহীহ ইবনু হিব্বান (1901)