1896 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ بْنِ سُحَيْمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السِّتَارَةَ، وَالنَّاسُ صُفُوفٌ خَلْفَ أَبِي بَكْرٍ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلَّا الرُّؤْيَا الصَّالِحَةُ، يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ» ثُمَّ قَالَ: «أَلَا إِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ رَاكِعًا وَسَاجِدًا، أَمَّا الرُّكُوعُ، فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ، وَأَمَّا السُّجُودُ، فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابُ لَكُمْ». [2: 75]
رقم طبعة با وزير = (1893)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (820)، «صفة الصلاة»: م، وانظر ما يأتي برقم (1897). تنبيه!! رقم (1897) = (1900) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর গৃহের পর্দা উন্মুক্ত করলেন, এসময় লোকজন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে লোকসকল, নবুওয়াতের শুভ সংবাদ দানকারী কোন কিছুই অবশিষ্ট নেই, শুধু ভালো স্বপ্ন ব্যতীত, যা মুসলিম ব্যক্তি স্বপ্নে দেখেন অথবা তাকে সে স্বপ্ন দেখানো হয়।” তারপর তিনি বলেন, “তোমরা জেনে রাখো, রুকূ‘ ও সাজদা অবস্থায় কুরআন পাঠ করতে আমাকে নিষেধ করা হয়েছে। রুকূ‘তে তোমরা তোমাদের প্রভুর বড়ত্ব ঘোষনা করবে আর সাজদায় দু‘আ করতে সচেষ্ট থাকবে। কেননা এটা তোমাদের দু‘আ কবূলের জন্য বেশি উপযোগী।”[1]
[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৮৩৯; মুসনাদ আহমাদ: ১/২১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৪৮; আবূ আওয়ানা: ২/১৭০; সহীহ মুসলিম: ৪৭৯; হুমাইদী: ৪৮৯; সুনান বাইহাকী: ২/৮৭; আবূ দাঊদ: ৮৭৬; নাসাঈ: ২/১৮৮; দারেমী: ১/৩০৪; ইবনুল জারূদ: ২০৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৩-২৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২০)

সহীহ ইবনু হিব্বান (1896)