1885 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: [ص:204] حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ: قَالَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ: إِنِّي لَا آلُو أَنْ أُصَلِّيَ بِكُمْ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا، قَالَ ثَابِتٌ: رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَصْنَعُ شَيْئًا لَا أَرَاكُمْ تَصْنَعُونَهُ، «كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى يَقُولَ الْقَائِلُ: لَقَدْ نَسِيَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الْأُولَى، قَعَدَ حَتَّى يَقُولَ الْقَائِلُ: لَقَدْ نَسِيَ». [5: 8]
رقم طبعة با وزير = (1882)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (799): م، ق الشطر الثاني منه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو الربيع الزهراني: هو سليمان بن داود العتكي.
সাবিত রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি, সেভাবে আপনাদের নিয়ে সালাত আদায় করতে মোটেও কুন্ঠা বোধ করবো না।” সাবিত রহিমাহুল্লাহ বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে এমন কিছু করতে দেখেছি, যা আমি আপনাদের করতে দেখি না। তিনি যখন রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখন তিনি এতো অধিক পরিমাণ দাঁড়িয়ে থাকতেন যে, কেউ হয়তো মনে করতো যে, তিনি (সাজদা করার কথা) ভুলে গেছেন এবং যখন তিনি প্রথম সাজদা থেকে মাথা উত্তোলন করতেন, তখন তিনি এতো অধিক পরিমাণ বসে থাকতেন যে, কেউ হয়তো মনে করতো যে, তিনি (আরেক সাজদা করার কথা) ভুলে গেছেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/২২৬; সহীহ আল বুখারী: ৮২১; সহীহ মুসলিম: ৪৭২; সুনান বাইহাকী: ২/৯৮; আবূ আওয়ানা: ২/১৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৬০৯; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৬২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৯)

সহীহ ইবনু হিব্বান (1885)