1837 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فُلَانٍ، أَمِيرٌ كَانَ بِالْمَدِينَةِ، قَالَ سُلَيْمَانُ: فَصَلَّيْتُ أَنَا وَرَاءَهُ، «فَكَانَ يُطِيلُ فِي الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ، وَيُخَفِّفُ الْأُخْرَيَيْنِ، وَيُخَفِّفُ الْعَصْرَ، وَيَقْرَأُ فِي الْأُولَيَيْنِ مِنَ الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ، وَفِي الْعِشَاءِ بِوَسَطِ [ص:146] الْمُفَصَّلِ، وَفِي الصُّبْحِ بِطِوَالِ الْمُفَصَّلِ». [5: 34]
رقم طبعة با وزير = (1834)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «المشكاة» (853). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، الضحاك بن عثمان: صدوق يهم، روى له مسلم، وباقي السند على شرط الشيخين، أبو بكر الحنفي: هو عبد الكبير بن عبد المجيد بن عبيد الله البصري.
সুলাইমান বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আমি ওমুক ব্যক্তির –মদীনার একজন শাসকের- চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সাদৃশ্যপূর্ণ সালাত আদায়কারী আর কাউকে দেখিনি।” সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আমি তার (ঐ শাসকের) পিছনে সালাত আদায় করি। তিনি যোহরের প্রথম দুই রাকা‘আতে কিরা‘আত দীর্ঘ করতেন, শেষের দুই রাকা‘আতকে হালকা করতেন। আসরের সালাতের কিরা‘আত হালকা করতেন। মাগরিবের সালাতের প্রথম দুই রাকা‘আতে কিসারে মুফাস্সাল, ইশাতে ওয়াসাতুল মুফাস্সাল, আর ফজরের সালাতে তেওয়ালে মুফাস্সাল থেকে কিরা‘আত পাঠ করতেন।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫২০; সুনান বাইহাকী: ২/৩৯১; ইবনু মাজাহ: ৮২৭; মুসনাদ আহমাদ: ২/৩২৯-৩৩০; নাসাঈ: ২/১৬৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৮৫৩)

সহীহ ইবনু হিব্বান (1837)