1826 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قُلْنَا لِخَبَّابٍ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟ قَالَ: «نَعَمْ»، قُلْنَا: بِمَ كُنْتُمْ تَعْرِفُونَ ذَلِكَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ». [5: 27]
رقم طبعة با وزير = (1823)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (764): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط البخاري، مسدد بن مسرهد: ثقة من رجال البخاري، ومن فوقه على شرطهما، أبو معمر: هو عبد الله بن سخبرة الأزدي.
আবূ মা‘মার রহিমাহুল্লাহ বলেন, “আমরা খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহর ও আসরের সালাতে কিরা‘আত পাঠ করতেন কি?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” আমরা বললাম, “আপনারা সেটা কিভাবে জানতেন?” জবাবে তিনি বলেন, “তাঁর দাড়ি নড়া দেখে।”[1]







[1] আবূ দাঊদ: ৮০১; তাবারানী: ৩৬৮৫; সহীহ আল বুখারী: ৭৪৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৬১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৬৭৬; হুমাইদী: ১৫৬; ইবনু মাজাহ: ৮২৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৯৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৬৪)

সহীহ ইবনু হিব্বান (1826)