1815 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمِنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنَا، قَالَ: سَمِعْتُ [ص:122] مُحَمَّدَ بْنَ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، يَقُولُ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ سُفْيَانَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ، وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُسَيَّبِ الْعَابِدِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ الصُّبْحَ، وَاسْتَفْتَحَ سُورَةَ الْمُؤْمِنِينَ، حَتَّى إِذَا جَاءَ ذِكْرُ مُوسَى، وَهَارُونَ، أَوْ ذِكْرُ عِيسَى - مُحَمَّدُ بْنُ عَبَّادٍ يَشُكُّ - أَخَذَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعْلَةٌ، فَرَكَعَ» [ص:123] قَالَ: وَابْنُ السَّائِبِ حَاضِرٌ ذَلِكَ. [4: 1]
رقم طبعة با وزير = (1812)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (397)، «صحيح أبي داود» (656)، «صفة الصلاة»: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (1812)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (397)، «صحيح أبي داود» (656)، «صفة الصلاة»: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন সায়িব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় ফজরের সালাত আদায় করেন। তিনি সূরা মু‘মিনূন পাঠ শুরু করেন। অতঃপর যখন মুসা ও হারুন আলাইহিমুস সালাম অথবা -মুহাম্মাদ বিন আব্বাদ সংশয় প্রকাশ করেছেন- ইসা আলাইহিস সালামের আলোচনা আসলো, তখন তাঁর কাশি পেয়ে যায়, ফলে তিনি রুকূ‘তে চলে যান।” রাবী বর্ণনা করেন, “এসময় আব্দুল্লাহ বিন সায়িব রাদ্বিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৬; মুসনাদ আহমাদ: ৩/৪১১; সহীহ মুসলিম: ৪৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭০৭; আবূ দাঊদ: ৬৪৯; নাসাঈ: ২/১৭৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬০৪; সুনান বাইহাকী: ২/৩৮৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭৭; হুমাইদী: ৮২১; ইবনু মাজাহ: ৮২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৫৬)

সহীহ ইবনু হিব্বান (1815)