1812 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الْكَلَامِ أَرْبَعٌ، لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ».
رقم طبعة با وزير = (1809)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 244)، «الصحيحة» (3/ 485). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن علي بن الحسن بن شقيق: ثقة، روى له الترمذي والنسائي، ومن فوقه من رجال الشيخين، أبو حمزة: هو محمد بن ميمون السكري، وأبو صالح: هو ذكوان السمان.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “উত্তম বাক্য হলো চারটি। এসবের যেকোন একটি দ্বারা শুরু করলে, তোমার জন্য কোন ক্ষতি নেই। সেগুলি হলো “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়)।”[1]







[1] আত তায়ালিসী: ৮৯৯; মুসনাদ্ আহমাদ: ৫/১১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৪৭; ইবনু মাজাহ: ৩৮১১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩/৪৮৫।)

সহীহ ইবনু হিব্বান (1812)