1809 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مِسْعَرٍ، عَنْ إِبْرَاهِيمَ السَّكْسَكِيِّ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي لَا أُحْسِنُ مِنَ الْقُرْآنِ شَيْئًا، فَعَلِّمْنِي شَيْئًا يُجْزِئُنِي مِنْهُ، فَقَالَ: «قُلْ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ»، قَالَ: هَذَا لِرَبِّي، فَمَا لِي؟ قَالَ: «قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَارْزُقْنِي، وَعَافِنِي». [1: 104]
رقم طبعة با وزير = (1806)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل إبراهيم السكسكي، وهو مكرر ما قبله.
ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ভালভাবে কুরআন পড়তে জানি না। কাজেই আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন, যা আমার জন্য কুরআন পাঠ করার ক্ষেত্রে যথেষ্ট হবে।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আল্লাহ সবচেয়ে বড়)।” তখন সে ব্যক্তি বলেন, “এসব তো আমার প্রভুর জন্য, তাহলে আমার জন্য কী আছে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وارزقني وعافني (হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন, আমাকে রিযিক দিন এবং আমাকে নিরাপত্তা দান করুন।”[1]







[1] হুমািইদী: ৭১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৪৪; দারাকুতনী: ১/৩১৩; হাকিম: ১/২৪১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৪৭; মুসনাদ আহমাদ: ৪/৩৫৩; আবূ দাঊদ: ৮৩২; দারাকুতনী: ১/৩১৪; সুনান বাইহাকী: ২/৩৮১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬১০; নাসাঈ: ২/১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ : ৭৮৫)

সহীহ ইবনু হিব্বান (1809)