1807 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: «سَكْتَتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَذَكَرْتُ ذَلِكَ لِعِمْرَانَ بْنِ حُصَيْنٍ، فَقَالَ: حَفِظْنَا سَكْتَةً، فَكَتَبْنَا إِلَى أُبَيِّ بْنِ كَعْبٍ، بِالْمَدِينَةِ، فَكَتَبَ إِلَيَّ: أَنَّ سَمُرَةَ قَدْ حَفِظَ، قَالَ سَعِيدٌ: فَقُلْنَا لِقَتَادَةَ: وَمَا هَاتَانِ السَّكْتَتَانِ؟ قَالَ: «إِذَا دَخَلَ فِي صَلَاتِهِ، وَإِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ». [5: 4]
رقم طبعة با وزير = (1804) [ص:113] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْحَسَنُ لَمْ يَسْمَعْ مِنْ سَمُرَةَ شَيْئًا، وَسَمِعَ مِنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ هَذَا الْخَبَرَ، وَاعْتِمَادُنَا فِيهِ [ص:114] عَلَى عِمْرَانَ دُونَ سَمُرَةَ.تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (818)، «ضعيف أبي داود» (135 - 138). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، واعتماد المؤلف في تصحيحه على سماع الحسن له من عمران بن حصين، لا على سمرة بن جندب كما سيذكر، عبد الأعلى: هو ابن عبد الأعلى، وسعيد: هو ابن أبي عروبة.
সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমি দুটি বিরতি আয়ত্ব করেছি।” অধঃস্তন রাবী বলেন, “অতঃপর আমি হাদীসটি ‍ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহুকে বললে, তিনি বলেন, “আমরা একটি বিরতি আয়ত্ব করেছি।” অধঃস্তন রাবী বলেন, “অতঃপর আমরা মদীনায় উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলাম। তিনি জবাবে লিখেন, “সামুরা ঠিকই আয়ত্ব করেছেন।” সাঈদ রহিমাহুল্লাহ বলেন, “আমরা কাতাদাকে বললাম, “দুটি বিরতি কি কি?” জবাবে তিনি বলেন, “একটি হলো যখন কোন ব্যক্তি সালাতে প্রবেশ করে আর আরেকটি হলো যখন কিরা‘আত শেষ করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লা বলেন, “সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাসান কোন হাদীস শ্রবণ করেননি। তিনি এই হাদীসটি ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন। কাজেই এই হাদীসে আমাদের নির্ভরতার জায়গা হলেন ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু; সামূরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু নন।”







[1] আবূ দাঊদ: ৭৮০; তিরমিযী: ২৫১; সুনান বাইহাকী: ২/১৯৬; ইবনু মাজাহ: ৮৪৪; ইমাম বুখারী, জুযউল কিরাআত: ২৩ পৃষ্ঠা; তাবারানী: ৬৮৭৫; মুসনাদ আহমাদ: ৫/১১; দারাকুতনী: ১/৩৩৬; দারেমী: ১/২১৩; হাকিম: ১//২১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ : ১৩৫, ১৩৮)

সহীহ ইবনু হিব্বান (1807)