1801 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، وَشُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَا: [أَخْبَرَنَا اللَّيْثُ]، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، قَالَ: «صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ، فَقَرَأَ: بِـ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، ثُمَّ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ حَتَّى بَلَغَ {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، قَالَ: [ص:105] آمِينَ، وَقَالَ النَّاسُ: آمِينَ، وَيَقُولُ كُلَّمَا سَجَدَ: اللَّهُ أَكْبَرُ، وَإِذَا قَامَ مِنَ الْجُلُوسِ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، وَيَقُولُ إِذَا سَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 34]
رقم طبعة با وزير = (1798)تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - وهو مختصر (1794). تنبيه!! رقم (1794) = (1797) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، خالد بن يزيد: هو الجمحي، ويقال: السَّكسَكي، أبو عبد الرحمن المصري.

নু‘আইম আল মুজমির রহিমাহুল্লাহ বলেন, আমি আবূ হুরাইরা আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করেছি, অতঃপর তিনি পড়লেন, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (সর্বদয়ালূ, সবিশেষ করুণাময় আল্লাহর নামে শুরু করছি) তারপর তিনি সূরা ফাতিহা পড়েন, অতঃপর যখন তিনি غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (তাদের পথ নয় যারা অভিশপ্ত আর যারা পথভ্রষ্ট। -সূরা ফাতিহা: ৭), তখন তিনি বলেন, آمِينَ “(আপনি কবূল করুন), আর লোকজনও বলেন, آمِينَ “(আপনি কবূল করুন), অতঃপর যখনই তিনি সাজদা করেন, তখন বলেন اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়), যখন তিনি দ্বিতীয় রাকা‘আত থেকে দাঁড়াতেন, তখন ‘আল্লাহু আকবার‘ বলেন। অতঃপর যখন সালাম ফেরান, তখন বলেন, “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ সালাত আদায়কারী।”[1]
[1] নাসাঈ: ২/১৩৪; সুনান বাইহাকী: ২/৫৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৮৪; হাকিম: ১/২৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৯৯; মুসনাদ আহমাদ: ২/৪৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীক আলা ইবনু খুযাইমাহ : ৪৯৯)

সহীহ ইবনু হিব্বান (1801)