1796 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، [ص:98] عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]، قَالَ: «نَزَلَتْ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُخْتَفِي، بِمَكَّةَ، فَكَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ، رَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ، وَكَانَ الْمُشْرِكُونَ إِذَا سَمِعُوا، سَبُّوا الْقُرْآنَ، وَمَنْ أَنْزَلَهُ، وَمَنْ جَاءَ بِهِ»، فَقَالَ اللَّهُ لِنَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ} [الإسراء: 110]، «أَيْ: بِقِرَاءَتِكَ، فَيَسْمَعَ الْمُشْرِكُونَ، فَيَسُبُّوا الْقُرْآنَ»، {وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] عَنْ أَصْحَابِكَ فَلَا تُسْمِعُهُمْ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110]. [3: 23]
رقم طبعة با وزير = (1793)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد صرح ابن هشيم بالتحديث، يعقوب الدورقي: هو يعقوب بن إبراهيم بن كثير، وأبو بشر: هو جعفر بن إياس.

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর বাণী, وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا (আপনার সালাতে আওয়াজ উঁচু করবে না, আবার ক্ষীণও করবে করবে না।– সূরা ইসরা: ১১০), আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আয়াতটি নাযিল হয় এমন অবস্থায় যে সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় আত্নগোপনে ছিলেন। অতঃপর যখন তিনি তাঁর সাহাবীদের নিয়ে সালাত আদায় করতেন, তখন সালাতে কুরআন পাঠ উচ্চ আওয়াজে করতেন। আর মুশরিকরা যখন কুরআন পাঠ শুনতো, তখন তারা কুরআন, কুরআন অবতীর্ণকারী এবং কুরআন আনয়নকারী ফেরেস্তাকে গালমন্দ করতো, তখন আল্লাহ তা‘আলা তাঁর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ (আপনার সালাতে আওয়াজ উঁচু করবে না।– সূরা ইসরা: ১১০) অর্থাৎ কিরা‘আতে আওয়াজ এতো উঁচু করবেন না যে, মুশরিকরা শুনে গালমন্দ করতে পারে। وَلَا تُخَافِتْ بِهَا (আবার আওয়াজ ক্ষীণও করবে না।– সূরা ইসরা: ১১০) অর্থাৎ আপনার কিরা‘আতের আওয়াজ এতোটা ক্ষীণ করবেন না যে, আপনার সাথীরা তা শুনতে পাবে না। وَابْتَغِ بين ذلك سبيلاً (বরং আপনি উভয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করবেন। -সূরা ইসরা: ১১০)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৮৭; সহীহ আল বুখারী: ৪৭২২; নাসাঈ: ২/১৭-১৭৮; সহীহ মুসলিম: ৪৪৬; তিরমিযী: ৩১৪৫; আবূ আওয়ানা: ২/১২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৯৩)

সহীহ ইবনু হিব্বান (1796)