1794 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ» قُلْتُ: فَإِنْ كُنْتُ خَلْفَ الْإِمَامِ؟ قَالَ: فَأَخَذَ بِيَدِي، وَقَالَ: «اقْرَأْ فِي نَفْسِكَ». [2: 92]
رقم طبعة با وزير = (1791)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م انظر (1781). تنبيه!! رقم (1781) = (1784) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (1789).
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ সালাত শুদ্ধ হয় না, যাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না।” অধঃস্তন রাবী বলেন, “আমি বললাম, “আর যদি আমি ইমামের পেছনে থাকি?” তখন তিনি আমার হাত ধরলেন এবং বললেন, “তুমি মনে মনে পড়বে।”[1]







[1] বাগাবী; ৫৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৪-৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৬০; সহীহ মুসলিম: ৩৯৫; আবূ দাঊদ: ৮২১; নাসাঈ: ২/২১৫-২১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২১৫; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৩; আবূ আওয়ানা: ২/১২৬; সুনান বাইহাকী: ২/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০২; আত তায়ালিসী: ২৫৬১; ইবনু মাজাহ: ৮৩৮; তিরমিযী: ২৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ‍মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৭৯)

সহীহ ইবনু হিব্বান (1794)