1750 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَّرَ صَلَاةَ الْعِشَاءِ حَتَّى إِذَا كَانَ شَطْرُ اللَّيْلِ، ثُمَّ جَاءَ فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلَاةٍ مُذِ انْتَظَرْتُمْ» قَالَ أَنَسٌ: «فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1747)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1535). تنبيه!! رقم (1535) = (1537) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায়ে বিলম্ব করেন, এমনকি রাতের অর্ধাংশ চলে যায়। তারপর তিনি আসেন এবং বলেন, “নিশ্চয়ই অন্যান্য লোকজন সালাত আদায় করেছে এবং তারা ঘুমিয়েছে। আর তোমরা ততক্ষন পর্যন্ত সালাত আদায়ে রত আছো বিবেচিত হবে, যতক্ষন পর্যন্ত তোমরা সালাতের অপেক্ষায় থাকো।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি যেন তাঁর আংটির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/২৬৭; সহীহ মুসলিম: ৬৪০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৭; সহীহ আল বুখারী: ৫৭২; নাসাঈ: ১/২৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সামারুল মুস্তাতা-ব)

সহীহ ইবনু হিব্বান (1750)