1719 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَتَيْتَ الْقَوْمَ وَقَدْ صَلَّوْا كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِنْ لَمْ يَكُونُوا صَلَّوْا صَلَّيْتَ مَعَهُمْ، وَكَانَتْ لَكَ نَافِلَةً». [3: 69]
رقم طبعة با وزير = (1716)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح كسابقه.
আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার বন্ধু (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। (তন্মধ্যে অন্যতম হলো) তুমি সময় মতো সালাত আদায় করবে। অতঃপর যদি তুমি কওমকে পাও এমন অবস্থায় যে, তারা সালাত আদায় করেছেন, তবে তুমি তো তোমার সালাত আগেই সংরক্ষন করেছো, আর যদি তারা সালাত না আদায় না করে থাকে, তবে তাদের সাথে আবার সালাত আদায় করবে। আর এটি তোমার জন্য নফল হিসেবে বিবেচিত হবে।”[1]







[1] ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ১১৩; মুসনাদ আহমাদ: ৫/১৬১; আবূ আওয়ানা: ৪/৪৪৮; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৩৯১; সহীহ মুসলিম: ৬৪৮; আত তায়ালিসী: ৪৫২; ইবনু মাজাহ: ২৮৬২; সুনান বাইহাকী: ৩/৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৮২; দারেমী: ১/২৭৯; আবূ দাঊদ: ৪৩১; তিরমিযী: ১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৬৮)

সহীহ ইবনু হিব্বান (1719)