1715 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: بَيْنَمَا النَّاسُ بِقُبَاءَ فِي صَلَاةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ لَهُمْ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَنْزَلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ، فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ». [1: 99]
رقم طبعة با وزير = (1712)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 322 / 290): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন কুবায় ফজরের সালাত আদায় করছিলেন, এমন সময় তাদের কাছে এক ব্যক্তি আসেন এবং তাদেরকে বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গতরাতে কুরআন অবতীর্ণ হয়েছে। এতে কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করার আদেশ করা হয়েছে। সে সময় তারা শামের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। অতঃপর তারা কা‘বার দিকে মুখ ফিরিয়ে নেন।”[1]







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৪; সহীহ আল বুখারী: ৪০৩; সহীহ মুসলিম: ৫২৬; নাসাঈ: ২/৬১; আবূ আওয়ানা: ১/৩৯৪; সুনান বাইহাকী: ২/২; মুসনাদ আহমাদ: ২/১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩৫; তিরমিযী: ৩৪১; দারেমী: ১/২৮১; দারাকুতনী: ১/২৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৩২২/২৯০)

সহীহ ইবনু হিব্বান (1715)