1708 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا [ص:608] أَبُو قُدَيْدٍ عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، وَقَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَوَاتِ كُلَّهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ بِوَضُوءٍ وَاحِدٍ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، فَقَالَ لَهُ عُمَرُ: إِنِّي رَأَيْتُكَ الْيَوْمَ صَنَعْتَ شَيْئًا لَمْ تَكُنْ تَصْنَعُهُ قَبْلَ الْيَوْمِ، قَالَ: «عَمْدًا فَعَلْتُ يَا عُمَرُ». [4: 1]
رقم طبعة با وزير = (1705)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1706).
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এক ওযূতে সবগুলো সালাত আদায় করেন এবং তিনি তাঁর দুই মোজার উপর মাসেহ করেন। তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বলেন,”নিশ্চয়ই আমি আপনাকে এমন কিছু করতে দেখলাম, যা আপনি আজকের আগে কখনোও করেননি!” জবাবে তিনি বলেন, “হে উমার, আমি ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছি।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫০; সহীহ মুসলিম: ২৭৭; আবূ দাঊদ: ১৭২; তিরমিযী: ৬১; দারেমী: ১/১৬৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১; বাইহাকী: ১/১৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩১; আত তায়ালিসী: ১/৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৪)

সহীহ ইবনু হিব্বান (1708)