1690 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: أَخْبَرَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، ثُمَّ سَلُوا لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَرْتَبَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ اللَّهَ لِيَ الْوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ». [1: 2]
رقم طبعة با وزير = (1688)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (536)، «الإرواء» (1/ 259). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন তোমরা মুয়ায্যিনের আযান শুনবে, তখন তোমরা মুয়ায্যিন যা বলে, তোমরাও তা-ই বলবে। তারপর তোমরা আমার উপর সালাত (দরুদ) পেশ করবে। কেননা যে ব্যক্তি আমার উপর সালাত পেশ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষন করবেন। তারপর তোমরা আমার জন্য ওয়াসীলা চাইবে। নিশ্চয়ই এটি জান্নাতে একটি মর্যাদাগত অবস্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দা ছাড়া আর কারো জন্য সমীচীন হবে না। আর আমি আশাবাদী যে, আমিই হবো সে বান্দা। কাজেই যে ব্যক্তি আমার জন্য ওয়াসীলা চাইবে, তার জন্য আমার সুপারিশ নিশ্চিত অবধারিত হয়ে যাবে।”[1]







[1] সহীহ মুসলিম: ৩৮৪; আবূ দাঊদ: ৫২৩; সুনান বাইহাকী: ১/৪১০; আবূ আওয়ানা: ১/১১৬; নাসাঈ: ২/২৫-২৬; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩৬)

সহীহ ইবনু হিব্বান (1690)