1675 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ، وَيُوتِرُ الْإِقَامَةَ». [1: 94]
رقم طبعة با وزير = (1673) [ص:568] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «مَا رَوَى هَذَا عَنِ ابْنِ كَثِيرٍ مِنْ حَدِيثِ شُعْبَةَ ثِقَةٌ، غَيْرُ مُحَمَّدِ بْنِ أَيُّوبَ الرَّازِيُّ، وَأَبِي خَلِيفَةَ».تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (525): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযানের শব্দগুলো জোড় সংখ্যায় আর ইকামতের সংখ্যাগুলো বেজোড় সংখ্যায় বলার জন্য আদেশ করা হয়েছিল।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “শু‘বার হাদীসটি ইবনু কাসীর থেকে মুহাম্মাদ বিন আইয়ূব আর রাযী ও আবূ খলিফা ছাড়া আর কোন নির্ভরযোগ্য রাবী বর্ণনা করেননি।”







[1] আবূ আওয়ানা: ১/৩২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৯৪; সুনান বাইহাকী: ১/৪১৩; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৪০৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২০৫; মুসনাদ আহমাদ: ৩/১০৩; সহীহ ‍মুসলিম: ৩৭৮; নাসাঈ: ২/৩; হাকিম: ১/১৯৮; সহীহ আল বুখারী: ৬০৫; আবূ দাঊদ: ৫০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫২৫)

সহীহ ইবনু হিব্বান (1675)