1668 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُبْدِعَ بِي، فَاحْمِلْنِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ عِنْدِي» فَقَالَ رَجُلٌ: أَنَا أَدُلُّهُ عَلَى مَنْ يَحْمِلُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (1666) [ص:555] قَالَ أَبُو حَاتِمٍ: «قَوْلُهُ أُبْدِعَ بِي: يُرِيدُ قُطِعَ بِي عَنِ الرُّكُوبِ، لِأَنَّ رَوَاحِلِي كَلَّتْ وَعَرَجَتْ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1660). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عمرو الشيباني: هو سعد بن إياس.
আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কাছে কোন বাহনের ব্যবস্থা নেই কাজেই আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কাছে তো নেই।” সে সময় আরেক ব্যক্তি বললো, “আমি তাকে এমন ব্যক্তির সন্ধান দিতে পারবো, যিনি তাকে বাহনের ব্যবস্থা করবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি কোন ভালো কাজের সন্ধান দিবে, সে ঐ কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সাওয়াব পাবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে সেই ব্যক্তির ভাষ্য إِنِّي أُبْدِعَ بِي এর দ্বারা উদ্দেশ্য হলো সফর করা আমার সম্ভব নয়, কেননা আমার বাহন দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে।”







[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ১৮৯৩; তাবারানী: ১৭/৬২৬; সুনান বাইহাকী: ৯/২৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৫৪; আত তায়ালিসী: ৬১১; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৪২; আবূ দাঊদ: ৫১২৯; তিরমিযী: ২৬৭১; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৮৪; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ২৬২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬০)

সহীহ ইবনু হিব্বান (1668)