1659 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:544] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا عَلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا». [1: 2]
رقم طبعة با وزير = (1657)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (268). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سُمي: هو مولى أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام، وأبو صالح: هو ذكوان السمان الزيات المدني

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি মানুষ জানতো যে আযান দেওয়া ও প্রথম কাতারে (সালাত আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তারপর যদি তারা এসব লটারি করা ছাড়া না পেতো, তবে এজন্য তারা লটারি করতো। আর যদি তারা জানতো ইশার সালাত ও ফজরের সালাতে (অর্থাৎ জামা‘আতে আদায় করার মাঝে) কী (পরিমাণ সাওয়াব) রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৮৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৭; মুসনাদ আহমাদ: ২/২৩৬; সহীহ আল বুখারী: ৬১৫; সহীহ মুসলিম: ৪৩৭; নাসাঈ: ১/২৬৯; তিরমিযী: ২২৫; আবূ আওয়ানা: ১/৩৩২; সুনান বাইহাকী: ১/৪২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ২৬৮)

সহীহ ইবনু হিব্বান (1659)