1652 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:531] فَقَالَ رَجُلٌ: مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الْأَحْمَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وَجَدْتَ، إِنَّمَا بُنِيَتِ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ». [2: 28]
رقم طبعة با وزير = (1650) [ص:532] قَالَ أَبُو حَاتِمٍ: «أَضْمَرَ فِيهِ: لَا وَجَدْتَ، إِنْ عُدْتَ لِهَذَا الْفِعْلِ بَعْدَ نَهْيِي إِيَّاكَ عَنْهُ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: مؤمل بن إسماعيل: ثقة، إلا أنه دفن كتبه، فكان يحدث من حفظه، فكثر خطؤه، فلا يقبل حديثه إذا انفرد به، لكنه هنا لم ينفرد به، فقد تابعه عليه عبد الرزاق، وباقي رجال السند ثقات على شرط الشيخين ما عدا سليمان ابن بريدة، فإنهما لم يخرجا له، وهو ثقة.
বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করেন, তখন এক ব্যক্তি বলেন, “(আমার হারানো লাল উটের সন্ধান পেয়ে) কে লাল উটের জন্য ডাকলো?” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তোমার হারানো জিনিস না পাও। নিশ্চয়ই মাসজিদ যে অর্থে তৈরি করা হয়েছে, সেজন্য তৈরি করা হয়েছে (এসবের জন্য মাসজিদ তৈরি করা হয়নি)।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যে কিছু শব্দ উহ্য রয়েছে। তা হলো: “তুমি তোমার হারানো জিনিস না পাও, যদি তোমাকে নিষেধ করার পর এমন কাজ আবার কর।”







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭২১; সহীহ মুসলিম: ৫৬৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪১৯; আবূ আওয়ানা: ১/৪০৭; ইবনু মাজাহ: ৭৬৫; আত তায়ালিসী: ৮০৪; সুনান বাইহাকী: ৬/১৯৬; নাসাই, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৯৫)

সহীহ ইবনু হিব্বান (1652)