1646 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْكُرَّاثِ فَلَمْ يَنْتَهُوا، ثُمَّ لَمْ يَجِدُوا بُدًّا مِنْ أَكْلِهَا، فَوَجَدَ رِيحَهَا، فَقَالَ: «أَلَمْ أَنْهَكُمْ عَنْ هَذِهِ الْبَقْلَةِ الْخَبِيثَةِ - أَوِ الْمُنْتِنَةِ -؟ مَنْ [ص:525] أَكَلَهَا فَلَا يَغْشَنَا فِي مَسَاجِدِنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسَانُ». [2: 46]
رقم طبعة با وزير = (1644)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، إلا أن فيه تدليس ابن جريج وأبي الزبير.
رقم طبعة با وزير = (1644)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين، إلا أن فيه تدليس ابن جريج وأبي الزبير.
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পলাণ্ডু ভক্ষন করতে নিষেধ করেছেন। কিন্তু লোকজন তা থেকে নিবৃত থাকেনি। তারপর তারা এটা খেতে বাধ্য হন ফলে তিনি তার গন্ধ পান। তখন তিনি বলেন, “আমি কি তোমাদের এই অপ্রীতিকর বা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) দুর্গন্ধময় সবজি খেতে নিষেধ করিনি? যে ব্যক্তি এসব সবজি ভক্ষন করবে, সে যেন আমাদের এই মাসজিদে না আসে। কেননা মানুষ যাতে কষ্ট পায়, তাতে ফেরেস্তাগণও কষ্ট পায়।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৬৪; আবূ আওয়ানা: ১/৪১২; তিরমিযী: ১৮০৬; নাসাঈ: ২/৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭৩৬; মুসনাদ আহমাদ: ৩/৩৮০; সহীহ আল বুখারী: ৮৫৪; আবূ আওয়ানা: ১/৪১১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/২৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১০; আবূ দাঊদ: ৩৮২২; সুনান বাইহাকী: ৩/৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৯৬; তাবারানী আস সাগীর: ২/১২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৪৭)

সহীহ ইবনু হিব্বান (1646)