1643 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ حُذَيْفَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الْخَبِيثَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا ثَلَاثًا». قَالَ إِسْحَاقُ: يَعْنِي الثُّومَ. [2: 54]
رقم طبعة با وزير = (1641)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 122). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، إسحاق: هو ابن إبراهيم الحنظلي المعروف بابن راهويه.
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এই অপ্রীতিকর/দুর্গন্ধযুক্ত বৃক্ষ (পেয়াজ-রসূন) ভক্ষন করবে, সে যেন তিন দিন আমাদের মাসজিদে না আসে।”[1] ইসহাক রহিমাহুল্লাহ বলেন, “এখানে উদ্দেশ্য হলো রসুন।”







[1] আবূ দাঊদ: ৩৮২৪; সুনান বাইহাকী: ৩/৭৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩০২; সহীহ আল বুখারী: ৮৫৩; সহীহ মুসলিম: ৫৬১; আবূ আওয়ানা: ১/৪১২; নাসাঈ: ২/৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১২২)

সহীহ ইবনু হিব্বান (1643)