1621 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْمَذْحِجِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرُّ، أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «صَلَاةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ مَسْجِدَهُ آخِرُ الْمَسَاجِدِ» قَالَ أَبُو سَلَمَةَ، وَأَبُو عَبْدِ اللَّهِ: لَمْ نَشُكَّ أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ عَنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنَعَنْا ذَلِكَ أَنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ عَنْ ذَلِكَ الْحَدِيثِ، حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ تَذَاكَرْنَا ذَلِكَ وَتَلَاوَمْنَا أَنْ لَا نَكُونُ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ، حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كَانَ سَمِعَهُ مِنْهُ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ إِذْ جَالَسْنَا عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ، وَالَّذِي فَرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ فِيهِ، فَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ وَإِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ». [3: 42]
رقم طبعة با وزير = (1619) [ص:502] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ» يُرِيدُ بِهِ آخِرُ الْمَسَاجِدِ لِلْأَنْبِيَاءِ، لَا أَنَّ مَسْجِدَ الْمَدِينَةِ آخِرُ مَسْجِدٍ بُنِيَ فِي هَذِهِ الدُّنْيَا.تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» - أيضاً - (4/ 143 / 971): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، كثير بن عبيد المذحجي: ثقة روى له أبو داود، والنسائي، وابن ماجة، وباقي رجاله على شرط الشيخين سوى عبد الله بن إبراهيم بن قارظ، ويقال: إبراهيم بن عبد الله بن قارظ، فإنه من رجال مسلم، والزبيدي: هو محمد بن الوليد، وأبو عبد الله الأعز: هو سلمان.
আবূ সালামা ও আবূ আব্দুল্লাহ আল আগার্র রহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মাসজিদে সালাত আদায় করা, মাসজিদুল হারাম ব্যতীত অন্য যে কোন মসজিদে সালাত করার চেয়ে এক হাজার গুণ সাওয়াব বেশি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ রাসূল আর তাঁর এই মাসজিদ সর্বশেষ মাসজিদ।” আবূ সালামা ও আবূ আব্দুল্লাহ আল আগার্র রহিমাহুল্লাহ বর্ণনা করেন, “আমরা এই মর্মে কোন সন্দেহ পোষণ করি নাই যে, এটি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস বর্ণনা করেছেন। আর এই নিশ্চয়তাই আমাদেরকে এই হাদীসের ব্যাপারে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা থেকে বিরত রাখে যে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস কিনা। অতঃপর যখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন, তখন আমরা এই হাদীসটি সম্পর্কে পরস্পরে আলোচনা করি, এসময় আমরা পরস্পরকে তিরস্কার করি যে, কেন আমরা এই ব্যাপারে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম না, তাহলে তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সানাদ বর্ণনা করতেন, যদি তিনি তা তাঁর কাছ থেকে শুনে থাকেন! আমরা এমন অবস্থার মাঝেই ছিলাম, এমন সময় আব্দুল্লাহ বিন ইবরাহিম বিন কারিয রহিমাহুল্লাহ আমাদের কাছে এসে বসেন, অতঃপর আমরা তাঁর কাছে উক্ত হাদীস এবং এই ব্যাপারে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর স্পষ্ট বক্তব্য জানার ব্যাপারে আমাদের অবহেলা-ত্রুটির কথা আলোচনা করলাম, তখন আব্দুল্লাহ বিন ইবরাহিম বিন কারিয রহিমাহুল্লাহ আমাদের বলেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কেননা আমি সর্বশেষ রাসূল আর এটি সর্বশেষ মাসজিদ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “আর এটি সর্বশেষ মাসজিদ” এর দ্বারা উদ্দেশ্য হলো নাবীগণ আলাইহিমুস সালাম কর্তৃক নির্মিত মাসজিদসমূহের মাঝে এই মাসজিদটি সর্বশেষ মাসজিদ; এটা উদ্দেশ্য নয় যে, পৃথিবীতে যত মাসজিদ নির্মাণ করা হয়েছে, এটি তন্মধ্যে সর্বশেষ মাসজিদ।”







[1] নাসাঈ: ২/৩৫; সহীহ মুসলিম: ১৩৯৪; মুসনাদ আহমাদ: ২/২৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭১; দারেমী: ১/৩৩০; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৪৭; ইবনু মাজাহ: ১৪০৪; তিরমিযী: ৩৯১৬;আত তায়ালিসী: ৯৫০; বাযযার: ৪২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৪৩/৯৭১)

সহীহ ইবনু হিব্বান (1621)