1615 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:494] وَسَلَّمَ: «مَا أُمِرْتُ بِتَشْيِيدِ الْمَسَاجِدِ» قَالَ ابْنُ عَبَّاسٍ: «لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخَرَفْتَهَا الْيَهُودُ، وَالنَّصَارَى». [2: 43]
رقم طبعة با وزير = (1613) «[ص:495] أَبُو فَزَارَةَ رَاشِدُ بْنُ كَيْسَانَ مِنْ ثِقَاتِ الْكُوفِيِّينَ وَأَثْبَاتِهِمْ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (475). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن الصباح بن سفيان: صدوق، وباقي رجال الإسناد على شرط الصحيح.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে মসজিদগুলোকে সুরম্য ও সুউচ্চ প্রাসাদ বানাতে আদেশ করা হয়নি।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তোমরা অবশ্যই মসজিদগুলোকে চাক্যচিক্যময় করে তুলবে, যেভাবে ইয়াহুদি ও খ্রিষ্টানরা তাদের উপাসনালয়গুলোকে চাক্যচিক্যময় করেছিল।”[1] আবূ ফাযারাহ হলেন, রাশেদ বিন কাইসান কুফার নির্ভরযোগ্য ও মজবূত রাবী।”







[1] আবূ দাঊদ: ৪৪৮; সুনান বাইহাকী: ২/৪৩৯; তাবারানী: ১৩০০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২/৩৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৫)

সহীহ ইবনু হিব্বান (1615)