1609 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ الْمَقْدِسِيُّ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلَانِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَنَى مَسْجِدًا، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ». - [ص:489] قَالَ بُكَيْرٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: - يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ جَلَّ وَعَلَا». [1: 2]
رقم طبعة با وزير = (1607)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» -أيضا-: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وفي هذا الإسناد ثلاثة من التابعين في نسق: بكير – وهو ابن عبد الله بن الأشج – عاصم، وعبيد الله.
উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহও তার জন্য জান্নাতে অনুরুপ একটি প্রাসাদ তৈরি করবেন।”[1] বুকাইর বলেছেন, “আমার ধারণা তিনি বলেন, “এর দ্বারা সে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করবে।”







[1] সহীহ আল বুখারী: ৪৫০; সহীহ মুসলিম: ৫৩৩; আবূ আওয়ানা: ১/৩৯১; সুনান বাইহাকী: ২/৪৩৭; মুসনাদ আহমাদ: ১/৭০; দারেমী: ১/৩২৩; বাগাবী: ৪৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; তিরমিযী: ৩১৮;ইবনু মাজাহ: ৭৩৬ ; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৮৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১১৭)

সহীহ ইবনু হিব্বান (1609)