1603 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: لَمَّا بُنِيَتِ الْكَعْبَةُ، ذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْعَبَّاسُ يَنْقُلَانِ الْحِجَارَةَ، فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ضَعْ إِزَارَكَ عَلَى عَاتِقِكَ مِنَ الْحِجَارَةِ، قَالَ: فَفَعَلَ، فَخَرَّ إِلَى الْأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ، ثُمَّ قَامَ، فَقَالَ: «إِزَارِي إِزَارِي»، فَشَدَّ عَلَيْهِ إِزَارَهُ. [4: 1]
رقم طبعة با وزير = (1601)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (ص 80). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حسين بن مهدي: صدوق، وقد توبع، وباقي السند على شرطهما.
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন কা‘বা ঘর নির্মাণ করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু পাথর বহন করার জন্য যান। তখন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “তুমি পাথরের আঘাত থেকে বাঁচার জন্য তোমার লুঙ্গি কাঁধের উপর রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই করেন। অতঃপর তিনি জমিনে লুটিয়ে পড়েন আর তাঁর চোখ আসমান পানে তাকিয়ে থাকে। তারপর তিনি (জ্ঞান ফিরে পেয়ে) উঠেন এবং বলেন, “আমার লুঙ্গি দাও, আমার লুঙ্গি দাও।” তারপর তিনি লুঙ্গি বেঁধে নেন।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১১০৩; মুসনাদ আহমাদ: ৩/২৯৫; সহীহ আল বুখারী: ৩৮২৯; সহীহ মুসলিম: ৩৪০; মুসনাদ আহমাদ: ৩/৩৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৮০।)

সহীহ ইবনু হিব্বান (1603)