1582 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْفَجْرِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ وَرَكْعَةً بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا». [1: 78]
رقم طبعة با وزير = (1580)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 274): م دون قوله: «وركعة بعد ما تطلع .. »؛ وهي مدرجة في نقدي. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وابن طاووس: اسمه عبد الله.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার আগে এক রাকা‘আত সালাত পায়, সে ব্যক্তি সে সালাত পেয়ে যায়। আর যে ব্যক্তি সূর্য উদয়ের আগে এক রাকা‘আত সালাত পায় এবং সূর্য উদয়ের পরে এক রাকা‘আত সালাত পায় সে ব্যক্তি সে সালাত পেয়ে যায়।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২২৭; আবূ আওয়ানা: ১/৩৭১; মুসনাদ আহমাদ: ২/২৮২; সহীহ মুসলিম: ৬০৮; আবূ দাঊদ: ৪১২; আবূ আওয়ানা: ১/৩৭২; সুনান বাইহাকী: ১/৩৬৮; নাসাঈ: ১/২৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “এবং সূর্য উদয়ের পরে এক রাকা‘আত সালাত পায়” অংশটুকু মুদরাজ আর বাকী অংশ সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/২৭৪)

সহীহ ইবনু হিব্বান (1582)