1579 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ [ص:448] سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلَاةِ»، فَقَالَ بِلَالٌ: أَنَا أُوقِظُكُمْ، فَاسْتَنَدَ إِلَى رَاحِلَتِهِ، وَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ، فَقَالَ: «يَا بِلَالُ، أَيْنَ مَا قُلْتَ؟ » قَالَ: أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مَا نِمْتُ مِثْلَهَا قَطُّ، قَالَ: «قُمْ فَأَذِّنِ النَّاسَ بِالصَّلَاةِ» فَلَمَّا طَلَعَتِ الشَّمْسُ وَابْيَضَّتْ، قَامَ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [5: 8]
رقم طبعة با وزير = (1577)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (465 و 466): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن سعيد الجوهري: ثقة، حافظ، تكلم فيه بلا حجة، وهو من رجال مسلم، وباقي السند رجاله رجال الشيخين.

আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে চলছিলাম, তখন কওমের মধ্য হতে একজন বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আপনি আমাদের নিয়ে এই শেষ রাতে বিশ্রামের জন্য যাত্রা বিরতি দিতেন, (তবে সেটা কতোইনা ভালো হতো)!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার আশংকা হয় যে, (এই শেষ সময় যাত্রা বিরতি দিলে) তোমরা সালাত আদায় না করে ঘুমিয়ে থাকবে।” তখন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি আপনাদের জাগিয়ে দিবো।” রাবী বলেন, “অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর বাহনে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জাগ্রত হন এমন অবস্থায় যে, সে সময় সূর্যের গোলক উদিত হয়েছে! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে বিলাল, তুমি যা বলেছিলে, তা কোথায় গেলো?” জবাবে বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমার উপর এমন ঘুম চেপে বসে, এমন ঘুম আমি আর কখনই ঘুমাইনি!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “দাঁড়াও, মানুষের মাঝে সালাতের আযান দাও।” অতঃপর যখন সূর্য উদিত হয়ে শুভ্র হয়ে গেলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিয়ে সালাত আদায় করেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৫৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩৮; সুনান বাইহাকী: ১/৪০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৭; আবূ দাঊদ: ৪৩৯; নাসাঈ: ২/১০৫-১০৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ৪৬৫)

সহীহ ইবনু হিব্বান (1579)