1564 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ، [ص:432] عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً، فَلَمَّا قَضَى صَلَاتَهُ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي مُؤَخَّرِ النَّاسِ، فَأَمَرَ فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ لَهُمَا: «مَا حَمَلَكُمَا عَلَى أَنْ لَا تُصَلِّيَا مَعَنْا» قَالَا: يَا نَبِيَّ اللَّهِ صَلَّيْنَا فِي رِحَالِنَا، ثُمَّ أَقْبَلْنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَدْرَكْتُمَا الصَّلَاةَ، فَصَلِّيَا، فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ». [2: 8]
رقم طبعة با وزير = (1562)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (590 - 951). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
رقم طبعة با وزير = (1562)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (590 - 951). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
ইয়াযিদ বিন আসওয়াদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সালাত আদায় করেন। যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি লোকদের পিছনে দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন। অতঃপর তিনি তাদেরকে ডেকে আনার নির্দেশ দিলেন ফলে তাদেরকে আনা হয় এমন অবস্থায় যে, ভয়ে তাদের শরীর কাঁপতেছিল। তিনি তাদের বলেন, “তোমাদের কিসে উদ্বুদ্ধ করেছে যে, তোমরা আমাদের সাথে সালাত আদায় করনি?” জবাবে তারা বললেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের মালপত্রের জায়গায় সালাত আদায় করে এসেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তোমরা মালপত্রের জায়গায় সালাত আদায় করবে, তারপর সালাত আদায় করতে দেখতে পাও, তবে আবার সালাত আদায় করবে। কেননা এটি তোমাদের জন্য নফল হিসেবে গণ্য হবে।”[1]
[1] আত তায়ালিসী: ১২৪৭; আবূ দাঊদ: ৫৭৫; তাহাবী: ১/৩৬৩; দারাকুতনী: ১/৪১৩; তাবারানী: ২২/৬১০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৩৪; মুসনাদ আহমাদ: ৪/১৬০; তিরমিযী: ২১৯; নাসাঈ: ২/১১২-১১৩; হাকিম: ১/২৪৪-২৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯০)

সহীহ ইবনু হিব্বান (1564)