1551 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ يَزِيدَ الْفَرَّاءُ أَبُو الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ، [عَنْ أَبِيهِ]، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: ثَلَاثُ سَاعَاتٍ كَانَ «يَنْهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَصَوَّبُ الشَّمْسُ لِغُرُوبِهَا». [2: 8]
رقم طبعة با وزير = (1549)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (1544): م. تنبيه!! رقم (1544) = (1546) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1546)، وسعد بن يزيد تحرف في «الإحسان» إلى: سعيد.
উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তিন সময়ে সালাত আদায় করতে এবং আমাদের মৃতদেরকে কবরস্থ করতে নিষেধ করেছেন। তা হলো: যখন ‍উজ্জ্বল হয়ে সূর্য উদিত হয়, যতক্ষন না সূর্য উঁচুতে উঠে, দ্বি-প্রহরের সময় যতক্ষন না সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, আর যখন সূর্য অস্ত যাওয়ার নিকটবর্তী হয়।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৪/১৫২; নাসাঈ: ৪/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৭৮; আবূ দাঊদ: ৩১৯২; তিরমিযী: ১০৩০; ইবনু মাজাহ: ১৫১৯; আত তায়ালিসী: ১০০১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫৩; সহীহ মুসলিম: ৮৩১; দারেমী: ১/৩৩৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৫; সুনান বাইহাকী: ২/৪৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৬৫)

সহীহ ইবনু হিব্বান (1551)