1541 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَغْلِبَنَّكُمُ الْأَعْرَابُ عَلَى اسْمِ صَلَاتِكُمُ الْعِشَاءِ، يُسَمُّونَهَا الْعَتَمَةَ لِإِعْتَامِ الْإِبِلِ». [2: 42]
رقم طبعة با وزير = (1539)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (632). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، واسم ابن أبي لبيد: عبد الله.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বেদুঈনরা যেন তোমাদেরকে ইশার সালাতের নামের ব্যাপারে তোমাদের পরাভূত করতে না পারে। এই সময়ে উটের দুধ দোহন করার কারণে তারা এই সালাতকে আতামাহর সালাত হিসেবে অভিহিত করে থাকে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২১৫১; আবূ আওয়ানা: ১/৩৯৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫০; সুনান বাইহাকী: ১/৩৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৭; সহীহ মুসলিম: ৬৪৪; নাসাঈ: ১/২৭০; ইবনু মাজাহ: ৭০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৬৩২)

সহীহ ইবনু হিব্বান (1541)