1537 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، أَنَّهُمْ قَالُوا لِأَنَسِ بْنِ مَالِكٍ: هَلْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمٌ؟ فَقَالَ: أَخَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعِشَاءِ ذَاتَ لَيْلَةٍ حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، ثُمَّ جَاءَ، فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلُّوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي الصَّلَاةِ [ص:405] مَا انْتَظَرْتُمُ الصَّلَاةَ» قَالَ أَنَسٌ: «فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ مِنْ فِضَّةٍ، قَالَ: وَرَفَعَ أَنَسٌ يَدَهُ الْيُسْرَى». [4: 8]
رقم طبعة با وزير = (1535)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الثمر المستطاب»: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن الحجاج السامي: ثقة، روى له النسائي، وباقي السند على شرط مسلم.
সাবিত রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন আংটি ছিল কি?” জবাবে তিনি বলেন, “একরাতে রাসূল ইশার সালাত আদায়ে বিলম্ব করেন, এমনকি রাতের অর্ধাংশ চলে যায়। তারপর তিনি আসেন এবং বলেন, “নিশ্চয়ই অন্যান্য লোকজন সালাত আদায় করেছে। আর তোমরা ততক্ষন পর্যন্ত আছো বিবেচিত হবে, যতক্ষন পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকো।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি যেন তাঁর রুপার আংটির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি।” অধঃস্তন রাবী বলেন, “এসময় আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর বাম হাত উত্তোলন করেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/২৬৭; সহীহ মুসলিম: ৬৪০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৭; সহীহ আল বুখারী: ৫৭২; নাসাঈ: ১/২৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সামারুল মুস্তাতা-ব)

সহীহ ইবনু হিব্বান (1537)