1521 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:388] كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، لَمْ يَظْهَرِ الْفَيْءُ فِي حُجْرَتِهَا». [5: 7]
رقم طبعة با وزير = (1519)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (436): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করতেন, এমন অবস্থায় যে, রোদ্রের আলো তখনও তাঁর হুজরায় থাকতো; তার হুজরায় তখনও ছায়া প্রকাশ পেতো না।”[1]







[1] সহীহ মুসলিম: ৬১১; মুয়াত্তা ইমাম মালিক: ১/৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৭২; আবূ দাঊদ: ৪০৭; তাহাবী: ১/১৯২; হুমাইদী: ১৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৬; সহীহ আল বুখারী: ৫৪৫; তিরমিযী: ১৫৯; নাসাঈ: ১/২৫২; মুসনাদ আহমাদ: ৬/৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩৬)

সহীহ ইবনু হিব্বান (1521)