1513 - أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْجَنَدِيُّ بِمَكَّةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ نَوَاضِحَنَا» فَقُلْتُ: أَيَّةُ سَاعَةٍ تِلْكَ؟ قَالَ: «زَوَالُ الشَّمْسِ». [5: 7]
رقم طبعة با وزير = (1511)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (597)، «الأجوبة النافعة»: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জুমু‘আর সালাত আদায় করতাম, তারপর আমরা বাসায় ফিরে যেতাম এবং আমাদের পানিবাহী উটগুলোকে বিশ্রামে রাখতাম।” অধঃস্তন রাবী বলেন, আমি বললাম, “সেটা কোন সময় ছিল?” জবাবে তিনি বলেন, “সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার সময়।”[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১০৮; সহীহ মুসলিম: ৮৫৮; সুনান বাইহাকী: ৩/১৯০; মুসনাদ আহমাদ: ৩/৩৩১; নাসাঈ: ৩/১০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৯৭)

সহীহ ইবনু হিব্বান (1513)