1509 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو الْحَسَنِ، قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، يَقُولُ: إِنَّهُ سَمِعَ أَبَا ذَرٍّ، يَقُولُ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ بِالظُّهْرِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْرِدْ»، ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ: «أَبْرِدْ» مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ، وَقَالَ: «إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ». [1: 95]
رقم طبعة با وزير = (1507) [ص:377] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو الْحَسَنِ عُبَيْدُ بْنُ الْحَسَنِ مُهَاجِرٌ كُوفِيٌّ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (430): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو الحسن: هو مهاجر التيمي الكوفي الصائغ مولى بني تيم الله، وقد وهم المصنف في اسمه كما سيأتي بإثر حديثه هذا.
আবূ যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমরা এক সফরে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম, তখন মুয়ায্যিন আযান দিতে উদ্যত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “শীতল করো (বিলম্ব করো)।” (কিছুক্ষন পর) মুয়ায্যিন আবার আযান দিতে উদ্যত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “শীতল করো (বিলম্ব করো)।” রাবী বলেন, “এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইবার/তিনবার বলেন। এমনকি আমরা টিলার ছায়া দেখতে পেলাম। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে। কাজেই যখন প্রচন্ড উত্তাপ হবে তখন তোমরা (এই সময়ে যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবুল হাসান উবাইদ বিন হাসান মুহাজির ও কুফার অধিবাসী ছিলেন।”







[1] সহীহ আল বুখারী: ৩২৫৮; আবূ দাঊদ: ৪০১; সুনান বাইহাকী: ১/৪৩৮; আত তায়ালিসী: ৪৪৫; তিরমিযী: ১৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৪; মুসনাদ আহমাদ: ৫/১৫৫; সহীহ মুসলিম: ৬১৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১৮৬; বাগাবী: ৩৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩০)

সহীহ ইবনু হিব্বান (1509)