1504 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، [ص:372] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْحَرَّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَبْرِدُوا بِالصَّلَاةِ». [4: 8]
رقم طبعة با وزير = (1502)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (431)، «الروض» (1049): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد العزيز: هو الدراوردي، والعلاء: هو ابن عبد الرحمن بن يعقوب الحُرَقي.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই উত্তাপ জাহান্নামের শ্বাস থেকে আসে। কাজেই তোমরা (এই সময়ে যোহরের) সালাতকে শীতল করে (বিলম্বে) আদায় করবে।”[1]







[1] সহীহ মুসলিম: ৬১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৪৯; মুসনাদ আহমাদ: ২/২৬৬; মুসনাদুশ শাফে‘ঈ: ১/৪৮; হুমাইদী: ৯৪২; সহীহ বুখারী: ৫৩৬; ইবনুল জারূদ: ১৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৬১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৯; ইবনু মাজাহ: ৬৭৭; তাহাবী: ১/১৮৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৩১)

সহীহ ইবনু হিব্বান (1504)