1492 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، [ص:360] عَنْ أَبِيهِ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَسَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ: «صَلِّ مَعَنْا هَذَيْنِ الْوَقْتَيْنِ»، فَلَمَّا زَالَتِ الشَّمْسُ، صَلَّى الظُّهْرَ، ثُمَّ صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ حَيَّةٌ، وَصَلَّى الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، وَصَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، وَصَلَّى الْفَجْرَ بِغَلَسٍ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَمَرَ بِلَالًا فَأَبْرَدَ بِالظُّهْرِ، فَأَنْعَمَ أَنْ يُبْرِدَ بِهَا، وَأَمَرَهُ فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ أَخَّرَهَا فَوْقَ الَّذِي كَانَ أَوَّلَ مَرَّةٍ، وَأَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ قَبْلَ مَغِيبِ الشَّفَقِ، وَأَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، وَأَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ، فَأَسْفَرَ بِهَا، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ » قَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ». [1: 45]
رقم طبعة با وزير = (1490)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (424): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سليمان بن بريدة: ثقة، روى له أبو داود، والترمذي، وابن ماجة، وباقي السند على شرطهما، إسحاق الأزرق: هو إسحاق بن يوسف بن مرداس المخزومي الواسطي، المعروف بالأزرق.

বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন অতঃপর তাঁকে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করেন, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি আমাদের সাথে সালাতের দুই ওয়াক্তে সালাত আদায় করো।” অতঃপর যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, তখন তিনি যোহরের সালাত আদায় করেন। তারপর তিনি আসরের সালাত আদায় করেন, তখন সূর্য উঁচুতে, প্রাণবন্ত, শুভ্র ও সতেজ ছিল। যখন সূর্য অস্ত যায়, তখন তিনি মাগরিবের সালাত আদায় করেন। ইশার সালাত আদায় করেন, যখন পশ্চিমাকাশে লাল আভা অদৃশ্য হয়ে যায়। অতঃপর তিনি অন্ধকারে ফজরের সালাত আদায় করেন। অতঃপর পরের দিন তিনি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন যোহরকে উত্তাপ ঠান্ডা হওয়া পর্যন্ত বিলম্ব করতে। অতঃপর তিনি আসরের সালাতের ইকামত দেন যখন সূর্য তখনও প্রাণবন্ত ছিল, এবার তিনি প্রথম দিনের চেয়ে বিলম্বে আদায় করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে পশ্চিমাকাশের লাল আভা অদৃশ্য হয়ে যাওয়ার আগে মাগরিবের সালাতের ইকামত দেওয়ার নির্দেশ দেন। রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর ইশার সালাতের ইকামত দেওয়ার নির্দেশ দেন। তারপর ফর্সা হয়ে যাওয়ার পর ফজরের সালাতের ইকামত দেওয়ার নির্দেশ দেন। তারপর তিনি বলেন, “সালাতের সময় সম্পর্কে প্রশ্নকারী কোথায়?” সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই যে আমি এখানে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের সালাতের সময় যা তুমি দেখলে তার মধ্যবর্তী সময়ে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৩; মুসনাদ আহমাদ: ৫/৩৪৯; সহীহ মুসলিম: ৬১৩; তিরমিযী: ১৫২; ইবনু মাজাহ: ৬৬৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৪৮; ইবনুল জারুদ, আল মুনতাকা: ১৫১; দারাকুতনী: ১/২৬২; সুনান বাইহাকী: ১/৩৭১; নাসাঈ: ১/২৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪২৪)

সহীহ ইবনু হিব্বান (1492)