1489 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَصْبِحُوا بِالصُّبْحِ، فَإِنَّكُمْ كُلَّمَا أَصْبَحْتُمْ بِالصُّبْحِ كَانَ أَعْظَمَ [ص:356] لِأُجُورِكُمْ أَوْ لِأَجْرِهَا». [1: 45]
رقم طبعة با وزير = (1487) قَالَ أَبُو حَاتِمٍ: أَمَرَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْإِسْفَارِ لِصَلَاةِ الصُّبْحِ، لِأَنَّ الْعِلَّةَ فِي هَذَا الْأَمْرِ مُضْمَرَةٌ، وَذَلِكَ أَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ كَانُوا يُغَلِّسُونَ [ص:357] بِصَلَاةِ الصُّبْحِ، وَاللَّيَالِي الْمُقْمِرَةُ إِذَا قَصَدَ الْمَرْءُ التَّغْلِيسَ بِصَلَاةِ الْفَجْرِ صَبِيحَتَهَا رُبَّمَا كَانَ أَدَاءُ صَلَاتِهِ بِاللَّيْلِ، فَأَمَرَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِالْإِسْفَارِ بِمِقْدَارِ مَا يَتَيَقَّنُ أَنَّ الْفَجْرَ قَدْ طَلَعَ، وَقَالَ: «إِنَّكُمْ كُلَّمَا أَصْبَحْتُمْ» يُرِيدُ بِهِ تَيَقَّنْتُمْ بِطُلُوعِ الْفَجْرِ، كَانَ أَعْظَمَ لِأُجُورِكُمْ مِنْ أَنْ تُؤَدُّوا الصَّلَاةَ بِالشَّكِّتحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (258)، «صحيح أبي داود» (451). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ابن عجلان: هو محمد، وثقه غير واحد، وأخرج حديثه أصحاب السنن، وروى له مسلم في المتابعات، وليس هذا الحديث مما تكلم فيه بعضهم، وقد توبع عليه، وباقي السند على شرطهما غير محمود بن لبيد، فإنه لم يخرج له البخاري، وهو صحابي صغير، جل روايته عن الصحابة.
রাফে‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সকাল করে ফজরের সালাত আদায় করবে, কেননা যখন তোমরা সকাল করে ফজরের সালাত আদায় করবে, এতে তোমাদের জন্য অধিক সাওয়াব হবে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) সেই সালাতের অধিক সাওয়াব হবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাত ফর্সা করে আদায় করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের কারণ এখানে উহ্য। কারণটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীগণ ফজরের সালাত অন্ধাকারে আদায় করতেন। চাদনী রাতে কোন মানুষ যখন ফজরের সালাত অন্ধকারে আদায় করতে চায়, তখন কোন কোন সময় সালাতটি রাতে আদায় করা হয়ে যায়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক এই পরিমাণ ফর্সা করে আদায় করতে বলেন যাতে সুবহে সাদিক উদিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি বলেছেন, “নিশ্চয় তোমরা যখন ফর্সা করে সালাত আদায় করবে” এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা সুবহে সাদিক উদিত হওয়ার ব্যাপারটি নিশ্চিত হয়ে আদায় করলে সেটি উত্তম হবে সন্দেহমূলক সময়ে আদায় করার চেয়ে।”







[1] নাসাঈ: ১/২৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩২১; মুসনাদ আহমাদ: ৪/১৪২; তাবারানী: ৪২৮৫; তাহাবী: ১/১৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৫১)

সহীহ ইবনু হিব্বান (1489)