1473 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «وَقْتُ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ، مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ، وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، [ص:338] وَوَقْتُ الْعِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ - أَوْ نِصْفِ اللَّيْلِ - وَوَقْتُ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ». [5: 7]
رقم طبعة با وزير = (1471)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (425): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، هدبة بن خالد، ويقال له: هَدَّاب، بالتثقيل وفتح أوله، ثقة، عابد، تفرد النسائي بتليينه.
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যোহরের সময় হলো যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে যায়, এবং কোন ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয় (যোহরের সালাতের সময় ততক্ষণ পর্যন্ত থাকে) যতক্ষণ না আসরের সময় উপস্থিত হয়। আসরের সালাতের সময় (ততক্ষণ পর্যন্ত থাকে) সূর্য হলূদ বর্ণ ধারণ করে, ইশার সালাতের ওয়াক্ত রাতের অর্ধাংশ (পর্যন্ত থাকে) এবং ফজরের সালাতের সময় (ততক্ষণ পর্যন্ত থাকে) যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হয়।”[1]







[1] আত তায়ালিসী: ২২৪৯; নাসাঈ: ১/২৬০; সুনান বাইহাকী: ১/৩৬৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১৯; মুসনাদ আহমাদ: ২/২১০; সহীহ মুসলিম: ৬১২; আবূ দা্ঊদ: ৩৯৬; তাহাবী: ১/১৫০; সহীহ ইবনু খুযাইমাহ: ৩২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪২৫)

সহীহ ইবনু হিব্বান (1473)