1470 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ دَاوُدَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَاجِرِ، عَنْ بُرَيْدَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «بَكِّرُوا بِصَلَاةِ الْعَصْرِ يَوْمَ الْغَيْمِ، فَإِنَّهُ مَنْ تَرَكَ صَلَاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ». [2: 54]
رقم طبعة با وزير = (1468) قَالَ الشَّيْخُ: «وَهِمَ الْأَوْزَاعِيُّ فِي صَحِيفَتِهِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، فَقَالَ عَنْ أَبِي الْمُهَاجِرِ وَإِنَّمَا هُوَ أَبُو الْمُهَلَّبِ عَمُّ أَبِي قِلَابَةَ وَاسْمُهُ عَمْرُو بْنُ مُعَاوِيَةَ بْنِ زَيْدٍ الْجَرْمِيُّ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - دون جملة التبكير؛ فإنها موقوفة على بريدة - «التعليق الرغيب» (1/ 169): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، وقد تقدم برقم (1463).
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মেঘাচ্ছন্ন দিনে তোমরা সালাত সকাল সকাল আদায় করবে, কেননা যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমার উস্তাদ বলেছেন, ইমাম আওযাঈ রহিমাহুল্লাহ আবূ কিলাবাহ থেকে ইয়াহইয়া বিন কাসীরের সানাদ বর্ণনায় তাঁর পান্ডলিপিতে ভুল করেছেন, তিনি বলেছেন আবূ কিলাবাহ হাদীস বর্ণনা করেছেন আবুল মুহাজির থেকে কিন্তু সঠিক হলো তিনি হাদীস বর্ণনা করেছেন আবুল মুলাহ্হাব থেকে, তিনি আবু কিলাবাহ এর চাচা ছিলেন। তার নাম আমর বিন মু‘আবিয়া বিন যাইদ আল জারমী।”







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৪২; মুসনাদ আহমাদ: ৫/৩৬১; ইবনু মাজাহ: ৬৯৪; সুনান বাইহাকী: ১/৪৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘সকাল সকাল সালাত আদায় করার অংশ ব্যতীত বাকী অংশ সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৬৯)

সহীহ ইবনু হিব্বান (1470)