1415 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اتَّقُوا اللَّعَّانَيْنِ»، قَالُوا: وَمَا اللَّعَّانَانِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي [ص:263] طُرُقِ النَّاسِ وَأَفْنِيَتِهِمْ». [2: 3]
رقم طبعة با وزير = (1412)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» (62). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুটি অভিসম্পাতমূলক কাজ থেকে বিরত থাকবে।” সাহাবীগণ বললেন, “দুটি অভিসম্পাতমূলক কাজ কী?” জবাবে তিনি বলেন, “যে মানুষ চলাচলের রাস্তায় ও তাদের উঠানে পেশাব-পায়খানা করে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/৩৭২; সহীহ মুসলিম: ২৬৯; আবূ দাঊদ: ২৫; সুনান বাইহাকী: ১/৯৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৭; হাকিম: ১/১৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬২।)

সহীহ ইবনু হিব্বান (1415)