1407 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، وَهُشَيْمُ بْنُ بَشِيرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، [ص:254] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ». [5: 12]
رقم طبعة با وزير = (1404) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْخُبُثِ وَالْخَبَائِثِ: جَمْعُ [ص:255] الذُّكُورِ وَالْإِنَاثِ مِنَ الشَّيَاطِينِ، يُقَالُ لِلْوَاحِدِ مِنْ ذُكْرَانِ الشَّيَاطِينِ خَبِيثٌ، وَالِاثْنَيْنِ خَبِيثَانِ، وَالثَّلَاثُ خَبَائِثِ، وَكَانَ يَعُوذُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذُكْرَانٍ الشَّيَاطِينِ وَإِنَاثِهِمْ، حَيْثُ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (51): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, الخُبُثُ وَالْخَبَائِثِ শব্দ দুটি নর ও নারী শয়তানের বহুবচন। শব্দটির একবচন পুংলিঙ্গ হলো خَبِيثٌ দ্বি-বচন خَبِيثَانِ, বহু বচন خَبَائِث । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নর ও নারী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)”







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১; মুসনাদ আহমাদ: ৪/৩৩৭; ইবনু মাজাহ: ২৯৬; তাবারানী: ৫১০০; সুনান বাইহাকী: ১/৯৬; হাকিম: ১/১৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫১।)

সহীহ ইবনু হিব্বান (1407)