1386 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ [ص:227] أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَدِمَ أَعْرَابٌ مِنْ عُرَيْنَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْتَوَوَا الْمَدِينَةَ، «فَأَمَرَهُمْ أَنْ يَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَشَرِبُوا حَتَّى صَحُّوا، فَقَتَلُوا رُعَاتَهَا وَاسْتَاقُوا الْإِبِلَ، فَبَعَثَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهِمْ، فَأُتِيَ بِهِمْ، فَقَطَعَ أَيْدِيهِمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ» [ص:228] قَالَ عَبْدُ الْمَلِكِ لِأَنَسٍ: وَهُوَ يُحَدِّثُهُ بِكُفْرٍ أَوْ بِذَنْبٍ؟ قَالَ: «بِكُفْرٍ». [2: 35]
رقم طبعة با وزير = (1383)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (177): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. محمد بن وهب بن أبي كريمة: صدوق أخرج له النسائي، وباقي الإسناد رجاله رجال الصحيح. أبو عبد الرحيم: هو خالد بن أبي يزيد الحراني.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উরাইনা গোত্র থেকে কিছু বেদুঈন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, অতঃপর মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে উটের দুধ ও পেশাব পান করার আদেশ দেন। তারপর তারা তা পান করে সুস্থ্য হয়ে যায়। অতঃপর তারা উটের রাখালদের হত্যা করে উটগুলো হাকিয়ে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের খোঁজে লোক পাঠান। তারপর তাদেরকে ধরে আনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত-পা কেটে দেন এবং তাদের চোখ উপড়ে দেন।” আব্দুল মালিক রহিমাহুল্লাহ হাদীস বর্ণনার সময়ে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “তাদেরকে কি কুফরের কারণে হত্যা করা হয়, নাকি পাপের কারণে?” জবাবে তিনি বলেন, “কুফরের কারণে।”[1]







[1] নাসাঈ: ১/১৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৭/৭৫; মুসনাদ আহমাদ: ৩/১৮৬; সহীহ আল বুখারী: ৪১৯৩; সহীহ মুসলিম: ১৬৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৩২; আবূ দাঊদ: ৪৩৬৪; শারহু মা‘আনিল আসার: ৩/১৮০; ইবনু মাজাহ: ২৫৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫৬৯; তিরমিযী: ৭২; দারাকুতনী: ৩/১৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৭।)

সহীহ ইবনু হিব্বান (1386)