1379 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ، بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، أَنَّ رَجُلًا نَزَلَ بِعَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ، فَقَالَتْ عَائِشَةُ: «إِنَّمَا كَانَ يُجْزِيكَ - إِنْ رَأَيْتَهُ - أَنْ تَغْسِلَ مَكَانَهُ، وَإِنْ لَمْ تَرَهُ نَضَحْتَ حَوْلَهُ، لَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْكًا، فَيُصَلِّي فِيهِ». [4: 50]
رقم طبعة با وزير = (1376)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (397 - 398): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. خالد (الأول): هو خالد بن عبد الله الواسطي، وخالد (الثاني): هو خالد بن مهران الحذاء، وأبو معشر: هو زياد بن كليب التميمي الحنظلي.
আলকামা ও আসওয়াদ থেকে বর্ণিত, তারা বলেন, “এক ব্যক্তি উম্মুল মু‘মিনীন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে মেহমান হন, অতঃপর সে ব্যক্তি সকালে উঠে তার কাপড় ধৌত করেন, তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে যদি তুমি বীর্য দেখতে পেতে, তবে বীর্য লাগার জায়গা ধৌত করতে আর যদি বীর্য না দেখতে পেতে তাহলে তার আশেপাশে পানির ছিটা দিতে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে শুকনো বীর্য নখ নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলতাম, অতঃপর তিনি তা পরিধান করে সালাত আদায় করতেন।”[1]







[1] সহীহ মুসলিম: ২৮৮; শারহু মা‘আনিল আসার: ১/৫০; সুনান বাইহাকী: ২/৪১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৮; আবূ আওয়ানা: ১/২০৫; মুসনাদ আহমাদ: ৬/৩৫; আবূ দাঊদ: ৩৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৪; ইবনু মাজাহ: ৫৩৯; নাসাঈ: ১/১৫৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৪৩৯; হুমাইদী: ১৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৭।)

সহীহ ইবনু হিব্বান (1379)