1373 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ الْأَسَدِيَّةِ، قَالَتْ: «دَخَلْتُ بِابْنٍ لِي لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَالَ عَلَيْهِ، فَدَعَا بِمَاءٍ، فَرَشَّهُ عَلَيْهِ». [4: 1]
رقم طبعة با وزير = (1370)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (400). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
উম্মু কায়েস বিনতু মিহসান আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আমার ছেলে, যে দুধ ছাড়া কোন খাদ্য খায় না, তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাই, অতঃপর বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেশাব করে দেয়। তারপর তিনি পানি নিয়ে আনতে বলেন এবং তাতে পানি ছিটা দেন।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৪৮৬; হুমাইদী: ৩৪৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২০; মুসনাদ আহমাদ: ৬/৩৫৫; সহীহ আল বুখারী: ৫৬৯৩; সহীহ মুসলিম: ২৮৭; তিরমিযী: ৭১; ইবনু মাজাহ: ৫২৪; ইবনুল জারুদ: ১৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৯৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৪; আবূ দাঊদ: ৩৭৪; দারেমী: ১/১৮৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০০।)

সহীহ ইবনু হিব্বান (1373)