1370 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا لَقِيَ الرَّجُلُ مِنْ أَصْحَابِهِ مَسَحَهُ وَدَعَا لَهُ، قَالَ: فَرَأَيْتُهُ يَوْمًا بُكْرَةً، فَحِدْتُ عَنْهُ، ثُمَّ أَتَيْتُهُ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَقَالَ: «إِنِّي رَأَيْتُكَ فَحِدْتَ عَنِّي»، فَقُلْتُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَخَشِيتُ أَنْ تَمَسَّنِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ». [3: 10]
رقم طبعة با وزير = (1367)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (1255). تنبيه!! رقم (1255) = (1258) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما. جرير: هو ابن عبد الحميد الضبي، والشيبانب: هو أبو إسحاق، وأبو بردة: هو ابن أبي موسى الأشعري. وهو مكرر (1258) وتقدم تخريجه هناك.
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন সাহাবীর সাথে সাক্ষাৎ করতেন, তখন তাকে হাত দিয়ে বুলিয়ে দিতেন এবং তার জন্য দু‘আ করতেন। রাবী বলেন, একদিন সকালে তাঁর সাথে আমার সাক্ষাৎ হলে আমি তাঁর থেকে সরে পড়ি তারপর আমি বেলা উঁচুতে উঠার পর আমি তাঁর কাছে আসি, তখন তিনি বলেন, “আমি (সকালে) তোমাকে দেখলাম আর তুমি আমার থেকে সরে গেলে!” আমি বললাম, আমি জুনুবী ছিলাম, ফলে আমার আশংকা হলো যে, আপনি আমাকে স্পর্শ করবেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মু‘মিন ব্যক্তি (আভ্যন্তরিনভাবে) নাপাক হয় না।”[1]







[1] নাসাঈ: ১/১৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৫।)

সহীহ ইবনু হিব্বান (1370)