1357 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ»، قُلْتُ: إِنِّي حَائِضٌ، قَالَ «إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ». [4: 5]
رقم طبعة با وزير = (1354)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (254): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم إلا أن معاوية بن هشام له أوهام، لكنه قد توبع عليه. وأبو كريب: هو محمد بن العلاء.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মসজিদ থেকে আমাকে জায়নামাযটি দাও।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “আমি তো ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তোমার হায়েয তোমার হাতে লেগে নেই।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫৮; মুসনাদ আহমাদ: ৬/১৭৩; ইবনুল জারুদ: ১০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২০; সহীহ মুসলিম: ২৯৮; আবূ দাঊদ: ২৬১; নাসাঈ: ১/১৯২; আবূ আওয়ানা: ১/৩১৪; সুনান বাইহাকী: ২/৪০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)

সহীহ ইবনু হিব্বান (1357)