1354 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْخُلْقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُسْتَحَاضُ الشَّهْرَ وَالشَّهْرَيْنِ؟ قَالَ: «لَيْسَ ذَاكَ بِحَيْضٍ، وَلَكِنَّهُ عِرْقٌ، فَإِذَا أَقْبَلَ الْحَيْضُ، فَدَعِي الصَّلَاةَ عَدَدَ أَيَّامِكِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهِ، فَإِذَا أَدْبَرَتْ، فَاغْتَسِلِي، وَتَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ». [1: 82]
رقم طبعة با وزير = (1351)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (281 و 313). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين خلا محمد بن علي بن الحسن، وهو ثقة، أبو حمزة: هو محمد بن ميمون السكري، وقد تابعه على هذا الحرف: «توضئي لكل صلاة» أبو معاوية عند البخاري ...
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ফাতিমা বিনতু আবূ হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার একমাস, দুই মাসও ইস্তিহাযা হয় (এই অবস্থায় আমি কী করবো)?” জবাবে তিনি বলেন, “এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব যখন হায়েয শুরু হবে, তখন তুমি তোমার হায়েযের নির্ধারিত ‍দিন, যা তুমি হিসেবে গণ্য করো, সে সময়গুলোতে সালাত ছেড়ে দিবে আর যখন হায়েয শেষ হয়ে যাবে, তখন গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য ওযূ করবে।”[1]







[1] সহীহ আল ‍বুখারী: ২২৮; নাসাঈ: ১/১৮৫; দারেমী: ১/১৯৯; তাহাবী: ১/১০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)

সহীহ ইবনু হিব্বান (1354)