1351 - أَخْبَرَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْمُقْرِئُ، بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتِ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاشْتَكَتْ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَفْتَتْهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا لَيْسَ بِحَيْضٍ، وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَاغْتَسِلِي، ثُمَّ صَلِّي» قَالَتْ عَائِشَةُ: «فَكَانَتْ أُمُّ حَبِيبَةَ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ، فَكَانَتْ تَجْلِسُ فِي الْمِرْكَنِ، فَيَعْلُو حُمْرَةُ الدَّمِ الْمَاءَ، ثُمَّ تُصَلِّي». [3: 65]
رقم طبعة با وزير = (1348)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (283): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، محمد بن خالد بن عبد الله: هو الطحان الواسطي: ضعفه غير واحد، وقال المؤلف في «الثقات» 9/ 90: يخطئ ويخالف، ولكنه لم يتفرد به، فقد توبع عليه، وباقي رجاله ثقات، رجال الشيخين.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অভিযোগ করেন এবং তাঁর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “নিশ্চয়ই এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন। এবং গামলার মাঝে বসতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো। তারপর সালাত আদায় করতেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৬/১৮৭; সহীহ মুসলিম: ৩৩৪; দারেমী: ১/২০০; আবূ আওয়ানা: ১/৩২০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯৯; হুমাইদী: ১৬০; নাসাঈ: ১/১২১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১১৬৪; আবূ আওয়ানা: ১/৩২০; সুনান বাইহাকী: ১/৩৪৯; আবূ দাঊদ: ২৮৫; হাকিম: ১/১৭৩; সহীহ আল বুখারী: ৩২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)

সহীহ ইবনু হিব্বান (1351)